ফুলবাড়িতে সান্তাল বিদ্রোহ দিবস পালিত

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:২৮
দিনাজপুরের ফুলবাড়িতে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৬১তম সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে।
 
দিবসটি পালনের জন্য উপজেলার কাজিহার ইউনিয়নের রামেশ্বরপুর পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সান্তাল বিদ্রোহের আত্মদানকারী নেতা সিঁদু-কানুল স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ নিমারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
 
এ উপলক্ষে আদিবাসীদের মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, নারীদের চেয়ার চক্কর, পুরুষদের তীর নিক্ষেপ, পাড়ার ভাঙ্গা, ধীর গতিতে সাইকেল চালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
পরে পল্লী শ্রী সংস্থার সুপারভাইজার কৃষ্ণা রবিদাসের সভাপতিত্বে  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ির ইত্তেফাক সংবাদদাতা অমর চাঁদ গুপ্ত অপু, পল্লী শ্রী সংস্থার সমন্বয়কারী মাইনুল হক বাপ্পি, নিতাই চন্দ্র রায়, জুয়েল রানা, রুবেল হাসান, রমশন আরা, শাহনাজ পারভীন, রাধা রাণী সরকার, জান্নাতুল ফেরদৌস মুক্তা, আমিন বেসরা, শিক্ষিকা ডমেনিক সরেন, শিক্ষার্থী সুপ্তা হাঁসদা, সাংবাদিক প্লাবন শুভ প্রমুখ।