সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার চেয়ারম্যান পদপ্রার্থী রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) ও নুরুজ্জামার লস্কার (আনারস) এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এম মজিদ বক্স (টিয়া) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোকেয়া বেগমকে (হাঁস) ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে নির্বাচনী আবরণবিধি লঙ্ঘনের দায়ে মঙ্গলবার দুপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফকে (মাইক) দুই হাজার, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিন আক্তারকে (কলস) তিন হাজার টাকা, গত সোমবার রাতে চেয়ারম্যান পদপ্রার্থী শের আলম মিয়াকে (মোটর সাইকেল) পাঁচ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমীন খাঁনকে (তালা) দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা।
