ভুয়া নামে রেজিস্ট্রেশন করা ২০০ সিমসহ আটক ২

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৮:৩৪
ভুয়া নামে রেজিস্ট্রেশন করা সিম বিক্রির সময় জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল।
 
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন ও আবিদ হোসেন নামে জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নামে রেজিস্ট্রেশন করা ২০০ সিম উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, মোবাইল ফোনে অপরাধ সংঘটনের জন্য ভুয়া নামে সিমগুলো রেজিস্ট্রেশন করা ছিল।