সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৮:৪৫
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮দিন দেশের দ্বিতীয় বৃহত্তম  সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
 
সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের স্বাক্ষরিত নোটিসে জানা গেছে পবিত্র ঈদুল ফিতর ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত  সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুন থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে।