রুয়েটে ঈদের ছুটি ১১ দিন

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৯:৫৭
ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১ দিনের ছুটি আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে এখানে রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জুলাই পর্যন্ত এই ছুটি অব্যাহত থাকবে। ছুটিতে জরুরি সেবা সমূহ ছাড়া প্রশাসনিক ও একাডেমিক সব কার্যক্রম স্থগিত থাকবে। ১১ জুলাই রুয়েট খুলবে এবং তালিকাভুক্ত সব ক্লাসসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সেদিন থেকে পুনরায় চালু হবে।