নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ফের গলা কাটাঁ লাশ উদ্ধার ঃ জনমনে আতংক

আপডেট : ০১ জুলাই ২০১৬, ০২:১৬
বান্দরবান পার্বত্য জেলার মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার সন্ত্রাস কবলিত এলাকা বাইশারী ইউনিয়নে দুই মাসের মাথায় আবারও একটি গলা কাটাঁ লাশের সন্ধান পাওয়া গেছে ।
গতকাল ৩০ জুন রাত ৮ টায় বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় কুপিয়ে ও গলা কেটেঁ বাইশারী ধাবংখালী পাড়ার বাসিন্দা আওয়ামীলীগের সহ-সভাপতি মংশৈলুং মার্মা (৪৫)কে হত্যা করেছে সন্ত্রাসীরা । ঘটনার পর ওই এলাকায় আতংক বিরাজ করছে । এ ব্যাপারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুর রহমান জানান,-কে বা কারা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সমাজ সেবক বাইশারী ধাবংখালী এলাকার মংশৈলুং মার্মা (৪৫)কে হত্যা করেছে জানি না । তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয় ।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. খায়ের বলেন,পরিকল্পিতভাবে দুর্বৃত্ত কর্তৃক এই হত্যাকাণ্ড খুব কষ্টদায়ক। এই ঘটনা তদন্ত করে অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে ।  ঘটনার পর রাত ৯ টায় বাইশারী এলাকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শণ করেন বলে জানা যায় ।
এই দিকে গত দুই মাসের ভিতর বাইশারী এলাকায় বিহার অধ্যক্ষসহ ২হত্য কাণ্ড ও এক ব্যক্তি গুম হওয়ায় ,ওই এলাকার লোকজনের মাঝে আতংক বিরাজ করছে । এছাড়া গত দুই মাসে বাইশারী এলাকায় বিহার অধ্যক্ষসহ ২হত্যাকাণ্ড ও এক ব্যক্তি গুম হওয়ার ঘটনা সুষ্ঠ তদন্তপূর্বক হত্যাকারী গ্রেফতার না হওয়ায় সাধারণ ও সচেতন জনসাধারণ পুলিশ-প্রশাসনের প্রতি হতাশা ব্যক্ত করেছেন ।
উল্লেখ্য যে, দেশের আলোচিত ঘটনার মধ্যে সম্প্রতি স্থান নেয়া বাইশারী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কেউ গাইন্দাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয় । এবং এরই দুই সপ্তাহ পর দৌছড়ির পাইনছড়ির উহ্লামং মার্মাকে কে বা কারা অপহরণ করে গুম করে ফেলে, যার হদিস আজও মেলেনি ।
সর্বশেষ গত বৃহসম্পতিবার রাত  ৮ টায় বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় কুপিয়ে ও গলা কেটে বাইশারী ধাবংখালী পাড়ার বাসিন্দা আওয়ামীলীগের সহ-সভাপতি মংশৈলুং মার্মা (৪৫)কে হত্যা করেছে সন্ত্রাসীরা ।