সেনবাগে ভাইস চেয়ারম্যান প্রার্থীর ব্যাপক গণসংযোগ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩৪

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

আগামী ৩১ মার্চ নির্বাচনকে সামনে রেখে সেনবাগ উপজেলা পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে।  ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাফর আহমেদ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান চৌধুরী টিউবওয়েল মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা চলছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজ্জামান চৌধুরী তার দলবল ও কর্মী-সমর্থক নিয়ে সকাল থেকে গভীররাত পর্যন্ত সেনবাগ উপজেলায় সভা সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক, মহিলা সমাবেশ করে যাচ্ছেন। প্রার্থী ছাড়াও তার সমর্থকরা  নানাভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবারও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরজ্জামান চৌধুরী নিজেই উপজেলা ডমুরুয়া, কেশারপাড়, ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক এবং মতবিনিময় সভা করেন।