মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে দ্দুল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় , মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে আওয়ামীলীগ নেতা ও দীঘা ইউপির সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামান ও সাবেক মেম্বার আবু জাফরের মধ্যে এলাকায় আথিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিরোধ চলে আসছিল। তার ইজের ধরে দুইদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে ১০জন আহত হয়। এসময় কয়েকটি বাড়ি ভাংচুর হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭জনকে আটক করেছে।
এদিকে উক্ত গ্রামে আকবর শেখ (৭০) নামে একবৃদ্ধ হদরোগে আক্রান্ত হয়ে মারাগেলে চারিদিকে ছড়িয়ে পড়ে সে সংঘর্ষে মারা গিয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সংঘর্ষে ১০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আকবর শেখ নামে একজন হদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এর সাথে সংঘর্ষের কোন ঘটনা সম্পৃক্ত নয়।
