স্মার্টফোননিমার্তা প্রতিষ্ঠান লেনোভো তাদের ‘ভাইব কে ৩’ও 'ভাইব কে ৪' দিয়ে বাজার মাত করেছিল। উন্নত কনফিগারেশনের এই ডিভাইস দুটির দাম কম হওয়ার কারণে সহজেই তা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায়।
সেই ধারাবাহিকতায় চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই সিরিজের আরেকটি স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয় প্রতিষ্ঠানটি, যার নাম 'ভাইব কে ৫'। ফোনটি এবার বিকাশমান বাজারে আসছে। ৪ জুলাই থেকে ভারতের বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি। এর আগে দেশটিতে ফ্ল্যাশ সেলে ওই ডিভাইস বিক্রি হয়। এবার ওপেন সেলে পাওয়া যাবে ডিভাইসটি।
ঈদ ও রথযাত্রার উৎসবে ভাল ব্যবসা করবে এই স্মার্টফোন, আশাবাদী লেনোভো কর্তৃপক্ষ। সস্তার এই স্মার্টফোন একগুচ্ছ ফিচারে ঠাসা। 'ভাইভ কে ৫ প্লাস' থেকে খানিকটা লোয়ার ভার্সন হল এই ভাইভ কে ৫।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক ৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম, স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর যুক্ত ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি, অনায়াসেই ৪ জি এলটিই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে এই ডুয়েল-সিম স্মার্টফোনটিতে।
৮ এমএম পাতলা ভাইব কে ৫ এর ওজন মাত্র ১৪২ গ্রাম। ১৩ এমপি রিয়ার ক্যামেরা ও ৫ এমপি ফ্রন্ট বা সেকেন্ডারি ক্যামেরা যুক্ত ফোনটিতে সেলফি তোলার জন্য আদর্শ বলছেন বিশেষজ্ঞরা।
ভাইব কে ৫-কে আরও জনপ্রিয় করে তুলবে এর শক্তিশালী ব্যাটারি। এতে জুড়ে দেয়া হয়েছে ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ভারতের বাজারে স্মার্টফোনটির দাম ৬ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকা। সূত্র- এনডিটিভি।
