কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৩:২৩
জেলা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের বাসিন্দা নাদিরা আক্তার (২৯) ও তার পুত্র আনাস (৮ মাস)।  
 
শুক্রবার সকালে উপজেলার মারিয়া ইউনিয়নের কালিয়ারচর গ্রামে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এবং আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করিয়েছে।
 
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।