সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়ায় তিনজন, তালায় চারজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুজন ও পাটকেলঘাটা থানা থেকে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
