এসপির স্ত্রী হত্যা, আরো দুইজন গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:০৫
এসপির স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, শাহজাহান ও মোটরসাইকেল সরবরাহকারী সাইফুল।
 
শুক্রবার ভোরে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
 
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।