ভালোই চলছিল সবকিছু। এর মধ্যে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল মেসেজ। অশ্লীল মানে, একেবারে পর্নো ভিডিও। আর এই কাজ করলেন স্বয়ং সাংসদ!
চিন্তার কিছু নেই। বাংলাদেশের কোনও সাংসদ এ কাজ করেননি। করেছেন মিশরের এক সাংসদ। আর তাতেই ওই সাংসদের কীর্তি ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোস্যাল মিডিয়ায়।
মিশরের সাংসদ ওসামা শারশার বেশ ভালো মানুষ বলেই পরিচিত। তিনি সেখানকার একটি পত্রিকার সম্পাদকও বটে। তাদের সাংসদদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে রয়েছে। সেই গ্রুপে রয়েছেন প্রায় ২৫৬ জন সাংসদ। হঠাৎ করে শারশার ওই গ্রুপে একটি পর্নো ভিডিও পাঠিয়ে দেন। আর তারপরই শুরু হয় জোর সমালোচনা।
যদিও পর্নো ভিডিওটি পাঠানোর কথা অস্বীকার করেই চলেছেন শারশার। তার দাবি, কেউ তার অ্যাকাউন্টটি হ্যাক করে ওই কীর্তি করেছে। ইমেজ নষ্ট করতে ওই কীর্তি করা হয়েছে।
