রায়পুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৫:৫০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে পড়ে বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি একই এলাকার মহিউদ্দিনের ছেলে।
 
শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া বাজার এলাকায় পরিবারের অজান্তে মহিউদ্দিন খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।