সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এস-আই কুমকুম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদরে ১৩ জন, কলারোয়ায় তিনজন, তালায় চারজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
