কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য-মালামাল আটক

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৬:৪৮
 
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামাল আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কটক বাজার এলাকা থেকে এগুলো আটক করা হয়।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল শুক্রবার ভোরে জেলার ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হুইস্কি, গাঁজা, টার্গেট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়। 
 
কুমিল্লাস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের মূল্য ৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা, দুপুরে এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।