চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৭:৩০
 
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজার থেকে আওয়ামী লীগ নেতা নুরুল হুদাকে (৬০) অপহরণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহত নুরুল হুদা বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়ার মৃত আবুল আহমদের ছেলে। তিনি বদরখালী বাজারের মা মণি ক্লথ ষ্টোরের মালিক এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি।
 
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।