ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারায় হাসেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার উপজেলার ফকিরাবাদ গ্রামে বাড়ির সামনের রাস্তায় হাসেনার স্বামী হেলাল তাকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে স্বামী হেলাল হাসেনাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে প্রকাশ্যে রাস্তায় পেটাতে থাকে। এতেই প্রাণ যায় হাসেনার।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
