পশ্চিম তীরে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৮:৩৯
পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, সীমান্ত পুলিশ রক্ষীকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিল সে। শুক্রবার এ ঘটনা ঘটেছে।
 
ইসরাইলের পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, হেবরন নগরীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ইসরাইল কোনো পুলিশ আহত হয়নি। নগরীটিতে মুসলিমদের কাছে ইসবাহীমি মসজিদ এবং ইহুদিদের কাছে কেভ অব দ্য প্যাট্রিয়ার্চ নামে পরিচিত। -এএফপি