ধামরাইয়ে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

আপডেট : ০১ জুলাই ২০১৬, ২০:২৯
সাভারের ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরো ২০ জন।
 
শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর পাল সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কালামপুর পাল সিএনজির সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। আহত হয় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে ধামরাইর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
 
এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।