গুলশানে গোলাগুলি ও বোমা হামলায় কমপক্ষে ১ জন বিদেশি মারা গেছেন বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়া ভেতরে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন বিদেশি।
শুক্রবার রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারী, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছাকাছি ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা হামলা চালায়। এ খবর পেয়ে পুলিশ ঐ স্থান ঘেরাও করে ।
র্যাব মহাপরিচালক বলেছেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়। নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশ নিয়োজিত করা হয়েছে। গুলশান এলাকায় নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। কোনো গাড়িকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেখানে যে গাড়ি রয়েছে তা সেখানেই থামিয়ে রাখা হয়েছে। সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
