রংপুরে শিবির নেতাসহ গ্রেফতার ৪০

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১২:৪৯
রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জশিটভুক্ত পাঁচ ছাত্রশিবির নেতাসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ শনিবার রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান এ বিষয়ে জানান।
 
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত ও শিবির নেতাসহ ৪০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।