'ইসলামিক কথা' নামে একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছে লাইভ টেকনোলজিস লিমিটেড। এতে ইসলামি জীবনাচরণের সব কিছুই আছে বলে দাবি নির্মাতাদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে বলা হয়েছে, 'ইসলামিক কথা'য় নামায ও আযানের সময়সূচী ও অ্যালার্ম ব্যবস্থা, সেহরি-ইফতারের সময়সূচী, কেবলা (কাবা শারীফ) নির্দেশক সেবা, মসজিদের অবস্থান পর্যবেক্ষণ জিপিএস ভিত্তিক গুগল ম্যাপ, বিভিন্ন দোয়া, বিষয়ভিত্তিক হাদিস ও ইসলামিক তথ্য, বাংলা অর্থসহ কালেমা, ধাপে ধাপে নামায শিক্ষা, আরবি ইসলামিক ক্যালেন্ডার, আল্লাহর ৯৯ নাম ও অর্থ, যাকাতের হিসাব ও তথ্য, ইসলামিক ভিডিও-সহ আরও নানান কিছু রয়েছে।
'ইসলামিক কথা' বিনামূল্যে ডাউনলোড করতে গুগল প্লেস্টোরে 'ইসলামিক কথা' লিখে সার্চ করতে হবে। এই অ্যাপসটির ২টি সংস্করণ আছে। একটি ফুল সংস্করণ এবং অপরটি লাইট সংস্করণ।
