নিহতদের মধ্যে ১৬ বিদেশি, ৪ বাংলাদেশি

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৪:৪৫
গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় দুষ্কৃতিকারীরা ২০ জনকে হত্যা করেছে। গত রাতেই তাদের হত্যা করা হয়েছে। 
 
একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন বিদেশি ও ৪ জন বাংলাদেশি। বিদেশি ১৬ জনের মধ্যে ৭ জন ইটালির নাগরিক রয়েছে।
 
জানা গেছে, ওই রেস্টুরেন্টে যারা কালেমা পড়তে পেরেছেন তাদের ছেড়ে দেয়া হয়েছে। তিন বিদেশিসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিন বিদেশির মধ্যে ২ জন শ্রীলংকার ও ১ জন জাপানি আছেন। তারা ইসলাম সম্মত পোশাক পরিহিত ছিল আর কালেমা পড়তে পারায় ছেড়ে দেয়া হয়।
এছাড়া জঙ্গিদের মতে, অন্যরা বেলাল্লাপনা করায় হত্যা করা হয়েছে।