‘টেলিভিশন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:২৩

টেলিভিশন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (টিপিএ) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের শুরুতে বেসরকারি টেলিভিশনসমূহে কর্মরত প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোডিউর্সাস অ্যাসোসিয়েশনের বিগত ১ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় একটি ডকুমেন্টারি প্রেজেন্টেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ এবং খ ম হারুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী চপল ও সহ-সভাপতি উষ্ণীশ চক্রবর্তী, অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, বাচসাসের সাংগঠনিক সম্পাদক সৈকত সালাউদ্দিন, ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের পক্ষে আলী হাসান রুপন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও টিপিএ’র সাধারণ সম্পাদক ইসরাফিল শাহীন। সভাপতিত্ব করেন টিপিএ’র সভাপতি কামরুজ্জামান রঞ্জু। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের টেলিভিশন, এর বাস্তব অবস্থা, সমস্যা  ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ৩৪টি টেলিভিশনে কর্মরত প্রযোজনা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রথম বর্ষপূর্তির কেক কাটেন অতিথি ম. হামিদ, শহীদুল আলম সাচ্চু ও অন্যান্য অতিথিবৃন্দ।