পিরোজপুরে তথ্য অফিসের শিশু মেলা ও শোভাযাত্রা
পিরোজপুর অফিস শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিনব্যাপী শিশু মেলা পিরোজপুরে শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার শহরে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান।
মাদারীপুরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক সেমিনার
মাদারীপুর প্রতিনিধি “এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এডাব মাদারীপুর জেলা শাখার সভাপতি হোমায়ারা লতিফ পান্না। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। মাদারীপুর জেলা এডাবের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় এডাব-এর পরিচালক একেএম জসিমউদ্দিন, এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ উপস্থাপন ও ধারণাপত্র উপস্থাপন করেন। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক তাপস ফলিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা এনজিও সমন্বয়ক শাহজাহান খান, পিইউএসএস-এর নির্বাহী পরিচালক সৈয়দ বাহাউদ্দিন শাহীদ, এসএসইউএস-এর নির্বাহী পরিচালক এইচ.এম বোরহান, উন্নয়নকর্মী সাহানা নাসরিন রুবি, ফাতেমা পারভীন প্রমুখ।
বগুড়ায় মা-সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, বগুড়া প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গতকাল বুধবার বগুড়া সদরের চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জব্বার। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সদস্য প্রফেসর সায়মা কানিজ, বগুড়া সদরের সহকারী শিক্ষা কর্মকর্তা লায়লা শিরিন নাহার, চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী নাসরিন, টিআইবি বগুড়ার এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না, সনাক সদস্য মিলন রহমান। প্রবীণ শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজরিন পারভীন, কামরুন নাহার কুহেলী, শাহনাজ পারভীন, স্কুল পরিচালনা কমিটির সদস্য বেলজার রহমান, মন্তেজার রহমান প্রমুখ।
বদরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় অলিম্পিয়াড-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফজলে এলাহি, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আ. কাফি, প্রভাষক আজিজুল ইসলাম খান, প্রভাষক সাইফুর রহমান রানু, বদরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, লোহানিপাড়া ইউপি চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ্, বদরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মিজান উদ্দিন প্রমুখ। বিজ্ঞান মেলায় ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ডামুড্যায় ইউনিয়ন ভিত্তিক কাবাডির প্রতিযোগিতা
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মো. মেহেদী হাসানের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মো. উজ্জল সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমান বাবলু সিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল ও কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালী প্রমুখ।
কিশোরগঞ্জে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান, জেলা বারের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমাতুজ জোহরা, ক্যাব-এর সভাপতি আলম সারোয়ার টিটো, সাংবাদিক মোস্তফা কামাল, অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ। ।
কলমাকান্দায় মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গন ও ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ
কলমাকান্দায় (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাগণের কণ্ঠে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গন ও ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল জব্বার, মো. লাল মিয়া, মো. খলিলুর রহমান ও প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল প্রমুখ।
দেবীগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ হল রুমে বুধবার বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রেড ড্রপ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন দেবীগঞ্জ ও হিউম্যান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে ২৪৮ জন নারী ও পুরুষের ব্লাড পরীক্ষা করা হয়। এদের মধ্যে ব্লাডের গ্রুপ নির্ণয় করা হয়েছে ১৫৮ জনের। ৯০ জনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। ব্লাড গ্রুপ পরীক্ষা শেষে এক আলোচনা সভা কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। নীলফামারী ডায়াবেটিস হাসপাতালের চিফ ম্যাডিকেল অফিসার ও রেড গ্রুপ ব্লাড অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. আনোয়ারুল করিম আনু ডায়াবেটিস শনাক্তদের উদ্দেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আবু বাকের, সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক দীপু প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লাপাড়ায় বিজ্ঞান মেলা শুরু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা বুধবার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসানের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসুফ আলী মন্টু। মেলায় এ বছর মোট ৪০টি বিজ্ঞানভিত্তিক স্টল স্থাপিত হয়।
বামনায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ
বামনা (বরগুনা) সংবাদদাতা বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গতকাল বুধবার সরকারি সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যায়লয় মিলনায়তনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের ভিন্ন ভিন্ন ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন রিটার্নিং অফিসার বামনা উপজেলা পরিষদ নির্বাচন ও জেলা নির্বাচন অফিসার দিলিপ চন্দ্র হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান। উপজেলার ৪টি ইউনিয়নে মোট ২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ বামনা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘বঙ্গবন্ধু নেতৃত্ব ও রাজনৈতিক ভাবাদর্শ’ বইয়ের মোড়ক উন্মোচন
তানোর (রাজশাহী) সংবাদদাতা অধ্যাপক ষষ্ঠী চন্দ্র শীলের ‘বঙ্গবন্ধু নেতৃত্ব ও রাজনৈতিক ভাবাদর্শ’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়। রাজশাহী জেলা বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিশেষ আলোচনা সভা জেলার তানোর উপজেলার মুন্ডুমালা পৌরশহরের উদ্ভট চত্বরে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি অধ্যাপক লুত্ফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান ড. অজিত দাস। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান, অধ্যক্ষ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক কামেল মার্ডি, কবি অসীম কুমার সরকার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
তিতাসে উপজেলা পরিষদ নির্বাচন
কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন প্রিজাইডিং অফিসার, ৩২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬৩৯ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে সমাপনী পর্বে উপস্থিত ছিলেন, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আল আমিন। প্রশিক্ষক ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, লাকসাম উপজেলা নির্বাচন অফিসার শাহীন আকন্দ, মেঘনা উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার নাজির হোসেন মিয়া, বরুড়া উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাসির উদ্দিন চৌধুরী ও জেলা নির্বাচন অফিসের নূরে আলম।
মেলান্দহে শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষার আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন। মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার এলাহী আখন্দের পরিচালনায় প্রতিযোগিতায় উপজেলার প্রায় শতাধিক স্কুল-মাদ্রাসা-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নেত্রকোনায় শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী
নেত্রকোনা প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় দু’দিনব্যাপী শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী গত মঙ্গলবার পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। গত সোমবার নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া এবং জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী। শিক্ষা মেলায় শিক্ষা উপকরণের উপর ১০টি স্টল স্থাপন করা হয়। মেলায় জেলার ১০ উপজেলা শিক্ষার্থীরা সঙ্গীত এবং নাটক পরিবেশন করে।
মহেশপুরে তাঁতী লীগের
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা তাঁতী লীগের ১৬ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ. জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা আ.লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্র ও যুবনেতা মহেশপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ খান, পৌর তাঁতী লীগের সভাপতি আজগর আলী শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম টিপু, উপজেলা সাংগঠনিক সম্পাদক মামুন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেক কাটা হয় এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
০
