পিএসএলে খেলবেন ম্যাককালাম

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৬:৫২
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলতে সম্মতি জানিয়েছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম ও ইংল্যান্ডের  অধিনায়ক এডোইন মরগান।
 
আগামী ফেব্রুয়ারিতে পর্দা উঠবে পিএসএল-এর দ্বিতীয় আসরের । এবার অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল-এর পাঁচ ফ্র্যাঞ্চাইজি। এর ফলে প্রথম আসরের ভিত্তিমূল্য থেকে ৯ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।
 
গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের বাছাই করা হয়।
 
ক্যাটাগরিগুলো হলো- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভোদের মতো তারকা ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।