সহজ জয় দিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিসের পুরুষ এককের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে উঠেছেন বসনিয়া এবং হার্জেগোভিনার মারিন চিলিচও।
এদিন প্রথম দুই রাউন্ডে তিন সেটেই ম্যাচের নিষ্পত্তি ঘটান ফেদেরার। তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামেন তিনি। এই রাউন্ডে ফেদেরার প্রতিপক্ষ ছিলেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল ইভান্স।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন ফেদেরার। ফলে ৬-৪, ৬-২ ও ৬-২ গেমে জিতে তৃতীয় রাউন্ডের বাধাঁ টপকে যান ফেদেরার। ফেদেরার মত সজ জয় পেয়েছেন চিলিচও। ৬-৩, ৬-৩ ও ৬-৪ গেমে চিলিচ হারিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার লুকাস লাচকোকে।
