জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-কে (আইসিস বা আইএস) নিশ্চিহ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আইসিস থমাস নামের এক নারীর কাছে তার পরিচয় নিশ্চিত করতে আইডি চেয়ে আবারও সেই কঠোরতারই জানান দিল মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, আইসিস থমাস যুক্তরাজ্যের ব্রিস্টলে বাস করেন। ফেসবুকে তার নাম আইসিস ওরসেস্টার। ২৭ জুন নিজের নাম আইসিস ওরসেস্টার থেকে আইসিস থমাস করার জন্য ফেসবুকে অনুরোধ পাঠান তিনি। এতে পরিচয় নিশ্চিত করতে আইডি চেয়ে বার্তা পাঠায় ফেসবুক।
ওই বার্তায় বলা হয়, ‘আইসিস’ নামটি ফেসবুকের নীতিমালার পরিপন্থী। তাই মাধ্যমটিতে এমন ব্যবহার করা যাবে।
এর আগেও আইসিস বা আইএস নাম দিয়ে যারা অ্যাকাউন্ট চালাচ্ছিলেন তাদের আইসিস নাম পরিবর্তনে বাধ্য করে ফেসবুক। এর মধ্যে আছে মার্কিন প্রতিষ্ঠান আইসিস ফার্মাসিউটিক্যালস ও আইসিস বুক অ্যান্ড গিফটস এর নাম। প্রতিষ্ঠান দুটি নিজেদের ফেসবুক পেজে উল্লেখিত নামেই ছিলো। পরে নাম নিয়ে সমস্যা শুরু হলে তা পাল্টাতে বাধ্য হয় তারা।
