রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িত সন্দেহে একই বিভাগের শিক্ষার্থী মোস্তাসির আলম মেহেদী ওরফে অনিন্দ্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গত শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে। অনিন্দ্য রাবির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নগরীর কাদিরগঞ্জ এলাকার বিএনপি নেতা মাহফুজুর রহমান ওরফে লাটকু লোটনের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, গ্রেফতারকৃত অনিন্দ্যকে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে রবিবার বিকেলে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। কিন্তু আদালত বন্ধ থাকায় শুনানি হয়নি।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
