কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষ, নিহত ৫

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১০:৪৩
 
ঈদযাত্রার মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও স্টিমারের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে কীর্তনখোলার চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

বরিশাল নৌ বন্দরের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম জানান, সুরভি-৭ নামের লঞ্চটি ঢাকা যাচ্ছিল। আর ঢাকা থেকে প্রায় সাতশ যাত্রী নিয়ে বরিশাল আসছিল স্টিমার পিএস মাহসুদ। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তত্পরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।