দিনাজপুরে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১০:৫৫
দিনাজপুর সদর উপজেলায় স্ত্রী ও তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলো, বকুল আরা পারভীন (২০) ও সাঈদ আল বিনয় (৩)।
 
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামে  স্বামী সোহরাব হোসেন ভুট্টু তার স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। সোমবার ভোরে পুলিশ দুই লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম, ঘটনার তদন্ত চলছে।