'চরমপন্থীদের সাহায্য করে দানবে পরিণত হয়েছে ফেসবুক'

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১২:১১
সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুককে আধুনিক দানব বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী জিলাড এরদান।
 
তার ভাষ্য, ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড রোধে কোনো পদক্ষেপই নিচ্ছে না ফেসবুক ও এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। উল্টো এই সামাজিক নেটওয়ার্ক ইসরায়েলি পুলিশের কাজে অন্তর্ঘাত সৃষ্টি করছে।
 
চ্যানেল ২ টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে তিনি এসব মন্তব্য করেন। তার দাবি, ফেসবুক বিশ্বকে ইতিবাচক বিপ্লবের মুখোমুখি করেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু ইসলামিক স্টেটসহ (আইএস) অন্য চরমপন্থী দলকে সক্রিয়ও করে তুলেছে অতিমাত্রায়।
 
উগ্রপন্থীদের দৌরাত্ম্য বাড়তে সহায়তা করে দানবে পরিণত হয়েছে ফেসবুক, দাবি জিলাড এরদানের।