কেএম ওবায়দুর রহমান
আজ ২১ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি’র সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি’র দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলার লস্করদিয়ায় তার কবরে পুষ্পমাল্য অর্পণ, নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত, রুহের মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় কাঙ্গালী ভোজের আয়োজন থাকবে। এছাড়াও বিকালে নিজ বাড়ির আঙ্গিনায় শোকসভার আয়োজন করা হয়েছে।
