ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৪ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পৌণে পাঁচটার দিকে যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি পিকাপ-ভ্যানকে দেয়। এতে পিকাপ-ভ্যানটি ছিটকে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহত ১৭ জনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মোবারক হোসেন (৩৫). তার স্ত্রী মিনারা বেগম (৩০), খোকন মিয়া (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার (৩০), আজিজুল হক (১৮), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সারমারা গ্রামের সাগর মিয়া (২৫) ও হালুয়াঘাট উপজেলার বাউলি গ্রামে আবদুর রউফের ছেলে শাহাদাৎ (১৯)। দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।
