বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দায় আয়েবা

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৩:০১
গুলশানে সন্ত্রাসী  হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ ও একমাত্র সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন- আয়েবা।
 
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের মতো মডারেট মুসলিম  দেশে  এই  ধরনের জঙ্গি তৎপরতা  মোটেও কাম্য নয়।  বাংলাদেশ এখন  অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে  দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রবাসে বাংলাদেশ এবং বাংলাদেশিদের ভাবমূর্তির জন্য এই হামলা হুমকির কারণ হয়ে দাঁড়াবে।’
 
তারা আরো বলেন, ‘দেশের সমস্ত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক শক্তির সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এ ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব। জাতীয় সমৃদ্ধির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে এই সমস্যার মোকাবেলা না করি।’ বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে সব ধরনের উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।