কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে ২ যাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি মহাসড়কের আলেখারচর এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ২ বাস যাত্রী ও বাসের সুপাভাইজার সোহাগ (৪০) নিহত হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আবদুস সালাম জানান, রাতভর বৃষ্টিতে রাস্তা অনেকটা পিচ্ছিল ছিল, তাই ধারণা করা হচ্ছে ওই গাড়ির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে উল্টে যায়। সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার সোহাগের পরিচয় নিশ্চিত করেছে।
