গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৪:৪৮
গাইবান্ধা সদর উপজেলার দুই নম্বর ট্রাফিক মোড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, আজ দুপুরে ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এসময় বোনারপাড়া থেকে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম এ তথ্য জানান।