কুষ্টিয়ার মিরপুরে ১০লিটার মদসহ আটক-১

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১০:০৩
কুষ্টিয়ার মিরপুর নতুনবাজারে পুলিশ ১০ লিটার মদসহ এক যুবককে গ্রেফতার করেছে। আকটকৃতর নাম তুষার কুমার ঘোষ (২০)। অভিনব কায়দায় মুদি ব্যবসার অন্তরালে মদ বিক্রিকালে  হাতেনাতে আটক করা হয় তাকে। মদ আটক অভিযানের নেতৃত্ব দেন মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালালউদ্দিন আহমেদ।
 
তুষার পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার খিরদ কুমার ঘোষের ছেলে।
 
পুলিশ দোকানে তল্লাশীকালে অভিনব কায়দায় ১০টি কোমলপানীয়ের বোতলে রাখা ১০ লিটার দেশী মদ উদ্ধার করে। ঘটনার পরপরই আটককৃত যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১৯ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিট্রেট মিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। পরে জব্দকৃত ১০ লিটার দেশী মদ ভ্রাম্যমান আদালত পুলিশ, সাংবাদিক ও দোকান ব্যবসায়ীদের উপস্থিতিতে ধংশ করা হয়।