মানিকগঞ্জে ফার্মেসিতে অভিযান, লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:২০

মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পেলের ঔষধ বিক্রয়ের দায়ে মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বুধবার বেলা ১১ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পেল ঔষধ বিক্রয়ের উদ্দেশে রাখার দায়ে ৫১ ধারায়  শহরের আনিসা মেডিসিন কর্ণারকে ১৫ হাজার, শেফালী  মেডিসিন কর্ণারকে ২০ হাজার, মাহী মেডিক্যাল হলকে ১৫ হাজার ও সীতানাথ মেডিক্যাল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অনুমোদনবিহীন ফার্মেসিগুলো সম্পূর্ণ বন্ধ ও অভিযুক্ত ফার্মেসিকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং প্রচুর লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবে সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।