মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৯:৪৬
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নুরবানু (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বলদীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলদীপুকুর এলাকার শালাইপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
 
বড়দরগা  হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরবানু বেগম (৪০) নিহত হন।