দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১২:০৬
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর চাকাই যাদুর মোড়ে বাসের চাপায় রুপা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘনা ঘটে। রুপা কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের রবির মেয়ে।
 
দিনাজপুর বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম বলেন, সকালে পঞ্চগড়গামী একটি কোচ শিশু রুপাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।