শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল শোলাকিয়ার আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। তথ্য সংগ্রহের পর দ্রুত মামলা করা হবে।
বৃহস্পতিবার ঈদের দিন নামাজ শুরুর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্য, এক হামলাকারী ও এক গৃহবধূ নিহত হন। এ সময় আহত হন ৬ পুলিশ সদস্য।
