‘বেক্কেল জামাই’

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:২৬

আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘বেক্কেল জামাই’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। রোকন তার মায়ের একমাত্র ছেলে। সে তার মাকে খুব ভালোবাসে। যে যা বলে সবকিছু তার মাকে বলে দেয়। মায়ের যখন যা লাগে তাই এনে দেয়! এমনই একটি গল্প দেখা যাবে নাটকটিতে।