শোলাকিয়ায় আটক শফিউল ওরফে সোহানের মা শিউলি আক্তারকে র্যাব-১৩ ঘোড়াঘাটের বৈদড় গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে আটক করেছে। একই রাতে র্যাব-১৩ এর আরেকটি দল উপজেলার মারুপাড়া গ্রাম থেকে শফিউলের জ্যাঠাত ভাই এনামুলকে আটক করে।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে শফিউলের মা শিউলি আক্তারকে তার পিত্রালয় বৈদড় গ্রাম থেকে আটক করে বলে জানিয়েছে ব্যাব-১৩ এর একটি সূত্র।
