বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ০০:৪২
হবিগঞ্জের বানিয়াচংয়ে পাট ক্ষেতে গরু প্রবেশ করা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মতুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আব্দুল হান্নান (৫৫)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই উপজেলার মতুরাপুর গ্রামের মানিক মিয়ার পাট ক্ষেতে বৃহস্পতিবার আব্দুল হান্নানের একটি গরু প্রবেশ করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানিক তার হাতে থাকা টেটা (লাঠিতে সংযুক্ত দেশীয় ধারালো অস্ত্র) ছুড়ে মারলে হান্নান গুরুতর আহত হন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে মানিক ও তার লোক বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকেই মানিককে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।