বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১০:৩৩
বগুড়ার গাবতলী উপজেলায় এক ইউনিয়ন চেয়ারম্যান দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। সেনারাই ইউনিয়নের চেয়ারম্যান আহত তারাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শনিবার ভোরে ওই ইউনিয়নে নিজ বাড়ি সাবেকপাড়া গ্রামে তিনি গুলিবিদ্ধ হন।
 
পুলিশ জানায়, ভোরে কে বা কারা বাড়ির বাইরে থেকে তাকে ডাকতে থাকেন। তিনি ঘরের জানালা খুলে দেখতে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এ সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
 
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।