সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রিয়াদ-দাম্মাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শাহীন হোসেন ও ফেনী সদরের সাইফুল ইসলাম। আহত মো. তপনের বাড়িও ফেনীতে। এ ঘটনায় গাড়ির চালক পাকিস্তানি নাগরিক মো. খালেদও নিহত হয়েছেন। এই চারজন এক গাড়িতে করে দাম্মাম যাচ্ছিলেন। গাড়িটি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রসঙ্গত, নিহতদের মধ্যে শাহীন সৌদি আরবের একজন বিনিয়োগকারী। ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাকে কমার্শিয়ালি ইমপর্ট্যান্ট পারসন (সিআইপি) পুরস্কার প্রদান করে।