বাংলাদেশি পর্যটকদের ই-ভিসা সুবিধা দেবে মালয়েশিয়া। এর অংশ হিসেবে তিন মাসের বৈধতাসহ ৩০ দিনের জন্য একক-এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি পর্যটকরা। গতকাল বুধবার রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার ট্যুরিজম প্রোমোশন বোর্ডের উপ-পরিচালক (সাউথ এশিয়া ইউনিট) রাজাদি রহিম। বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার কনস্যুলার জহুরি মোহাম্মাদ ইউসুস বলেন, বাংলাদেশি পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরিতে কাজ করছে ট্যুরিজম মালয়েশিয়া। ২০১৯ সালে ১ লাখ ৫৪ হাজার ৬০০ বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
