পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে। এছাড়া মঙ্গলবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক মশিহুর রহমান এ কথা নিশ্চিত করেন।
জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান জানান, গত ৩০ জুন বিকালে আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ি সোমবার সকাল ৯টায় হল খুলে দেয়া হবে।
তবে প্রশাসনিক কার্যক্রম সোমবার চালু হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হবে।
